সংবিধান সংশোধনে সর্বদলীয় সংসদীয় কমিটি অবৈধ: দেলোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান সংশোধনে সরকার সর্বদলীয় যে সংসদীয় কমিটি করেছে তাকে অবৈধ বলেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তাঁর মতে, এ কমিটি সংবিধানের ৭৬ অনুচ্ছেদের পরিপন্থী। কারণ, এ অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিশেষ কমিটি করা যায়, সর্বদলীয় কোনো কমিটি নয়।আজ বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটি গঠনের বিষয়ে সংসদের চিফ হুইপ বিরোধীদলীয় নেতাকে যে চিঠি দিয়েছেন, তাতে শিষ্টাচার লঙ্ঘন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।