সংবিধান সংশোধনের সময় মুক্তিযোদ্ধাদের কথা মনে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, ‘সংবিধান সংশোধনের সময় মুক্তিযোদ্ধাদের কথা মনে রাখতে হবে। তাঁদের রক্ত আর কঙ্কালের ওপর ভিত্তি করে আমরা পতাকা, জাতি, জাতীয় সংগীত ও মানচিত্র পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা বাইরে থাকলে হবে না, অন্তরে সেটা থাকতে হবে। যে সংবিধান মুক্তিযুদ্ধের ফসল, মুক্তিযুদ্ধের দান, তা লালন করতে হবে।’গতকাল শনিবার সকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে ‘মুক্তিযোদ্ধা চত্বরে’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের ১৯৬০ সালের সাবেক ছাত্র হিসেবে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত হন।সকাল সাড়ে ১০টায় স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, মুক্তিযোদ্ধা চত্বর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাজমুল হাসান, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক বেগম রাশেদা আকতার প্রমুখ।প্রধান বিচারপতি স্মৃতিচারণা করে বলেন, ‘৫৩ বছর পর বিদ্যালয় চত্বরে এসে ছাত্রজীবনের কথা মনে পড়ছে। বাবার কর্মসূত্রে ১৯৫৮ সালের আগস্টে কুমিল্লায় আসি। ১৯৬০ সালে এ স্কুল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হই।’প্রধান বিচারপতি তাঁর আমলের কয়েকজন শিক্ষকের নাম উল্লেখ করে বলেন, তাঁদের চেষ্টার কারণে আমরা আজ ব্যারিস্টার হয়েছি, বিচারপতি ও প্রধান বিচারপতি হয়েছি, দেশের সেবা করতে পারছি।’প্রধান বিচারপতি প্রতিবছর পুনর্মিলনী করার অনুরোধ করেন। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের নাম-ঠিকানা কম্পিউটারে সন্নিবেশ করার পরামর্শ দেন। পরে তিনি ৩০ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা চত্বরের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।