সংবিধান সমুন্নত রাখতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিকে যুদ্ববিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন করেছেন, অন্যদিকে জাতিকে একটি সংবিধান উপহার দিয়েছেন।আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘আমাদের সংবিধান সমুন্নত রাখতে হবে এবং সে অনুযায়ী দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে।’ তিনি সর্বস্তরে স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানান।ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তোমরাই হবে বঙ্গবন্ধুর সোনার বাংলার ‘সোনার সন্তান’ এবং তোমরাই দেশের ভবিষ্যৎ নেতা। সুতরাং তোমাদের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।প্রধানমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা থেকে আগত শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। তিনি শিক্ষার্থীদের দর্শনীয় মার্চপাস্ট ও বর্ণাঢ্য শারীরিক কসরতও দেখেন।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বিভিন্ন গ্যালারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বীরশ্রেষ্ঠদের প্রতিকৃতি এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি দিয়ে সজ্জিত ছিল।এর আগে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন।মুক্তিযুদ্ধ-বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় কমিশনার এ এইচ শামসুদ্দিন আজাদ চৌধুরী ও ঢাকা জেলা প্রশাসক ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।স্মারক ডাক টিকিট ও উদ্বোধনী খাম অবমুক্তপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ ডাক বিভাগের ইস্যু করা ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন। এ স্মারক ডাক টিকিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে।যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মিষ্টি ও ফুল পাঠিয়েছেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শুভেচ্ছা হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি, ফুল ও ফুলের তোড়া পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসনকেন্দ্রে অবস্থানরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে মিষ্টি, ফুল ও ফুলের তোড়া পৌঁছে দেন।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস)-১ মো. জাহাঙ্গীর আলম, এপিএস-২ সাইফুজ্জামান শিখর, প্রটোকল অফিসার শেখ আখতার হোসেন ও সহকারী প্রেস সচিব মো. নুর এলাহি মিয়া এগুলো পৌঁছে দেন। বাসস।