সংবিধান হত্যার বড় বলি তত্ত্বাবধায়কব্যবস্থা বাতিল: মাহাবুবুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান বলেছেন, সরকার সংবিধান ছিন্ন-বিচ্ছিন্ন করে একে হত্যা করেছে। সংবিধান হত্যার সবচেয়ে বড় বলি হলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা।আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে মাহাবুবুর রহমান এ কথা বলেন। ‘আওয়ামী দুঃশাসনের আড়াই বছর: বিপন্ন গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে হূদয়ে বাংলাদেশ নামের একটি সংগঠন।মাহাবুবুর রহমান বলেন, ‘মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা এ সরকারের পতনের পদধ্বনি শোনা যাচ্ছে। কারণ মিথ্যার ওপর প্রতিষ্ঠিত কোনো কিছুই টিকে থাকতে পারে না। এখন জনগণ আর এ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। তাই এদের অধীনে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা পাগলেও বুঝতে পারে।’সংগঠনের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে গোলটেবিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রহুল আলম চৌধুরী ও মুহাম্মদ হায়দার আলী, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, স্বনির্ভর-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।