সংবিধানবিষয়ক গ্রন্থের প্রকাশনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানবিষয়ক গ্রন্থ সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আলোচনা-তর্ক-বিতর্ক নামের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি কক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। গ্রন্থটি লিখেছেন আমীন আল রশীদ, প্রকাশ করেছে ঐতিহ্য।সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর অনুমোদনের পুরো প্রক্রিয়াসহ সংবিধান প্রণয়নের ইতিহাস, সংশোধনীগুলোর ধারাবাহিক বিবরণসহ বিভিন্ন তথ্য রয়েছে এই গ্রন্থে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিজ্ঞপ্তি।