সংবিধানে গণভোটের সুযোগ নেই: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধানে গণভোটের কোনো সুযোগ নেই। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান ও বাজেট-বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত আশা প্রকাশ করে বলেন, জাতীয় স্বার্থে বিএনপি সংসদে এসে সংবিধান সংশোধন নিয়ে কথা বলবে। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সংবিধান সংশোধনের জন্য গণভোটের যে দাবি জানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে সুরঞ্জিত বলেন, সংবিধানে গণভোটের কোনো সুযোগ নেই। প্রসঙ্গত, গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুব জাগপা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, সংবিধান সংশোধনের আগে গণভোট করতে হবে। তিনি বলেন, দীর্ঘ নয় মাস ধরে সংবিধান কাটছাঁট করার পরে মতামত চেয়ে বিরোধী দলের কাছে পাঠানো চিঠি লোক দেখানো ছাড়া আর কিছুই নয়।