সংবিধানের আলোকেই নারী নীতি প্রণীত হয়েছে: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সরকার সংবিধানের আলোকে নারী নীতি প্রণয়ন করেছে। নারীর অধিকার প্রতিষ্ঠা করতেই এ নীতি করা হয়েছে। বর্তমান সরকার নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শফিক আহমেদ বলেন, সংবিধানে নারী-পুরুষের সম-অধিকারের কথা বলা হয়েছে। নারী নীতিতে এমন কোনো বিষয় নেই, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। কিন্তু বিনা কারণে একটি গোষ্ঠী এটিকে ইস্যু করে হরতাল ডেকেছে।