সংবিধানের ৫০০ কপি ছাপানো হয়েছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বাংলাদেশের শাসনতন্ত্র (সংবিধান) পর্যায়ক্রমে ছাপানো হচ্ছে। প্রথম পর্যায়ে ৫০০ কপি ছাপানো হয়েছে। এর মধ্যে ৫০ কপি সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির ব্যবহারের জন্য সরবরাহ করা হয় এবং আরও ৫০ কপি বিশেষ কমিটিতে আমন্ত্রিত বিশিষ্টজনদের ব্যবহারের জন্য সরবরাহ করা হয়। সাংসদ ও জাতীয় সংসদ সচিবালয়ের দাপ্তরিক কাজের ব্যবহারের জন্য গত ১৮ মে ৩৭০ কপি পাঠানো হয়েছে।আজ রোববার সংসদের প্রশ্নোত্তরপর্বে কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল সোয়া পাঁচটার দিকে দিনের কার্যসূচি শুরু হয়। সংসদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।সংসদকাজে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, দক্ষ ও পেশাদার বেসামরিক প্রশাসন গড়ে তোলার জন্য সরকার সিভিল সার্ভিস আইন প্রণয়নের কাজ শুরু করেছে। বর্তমানে সিভিল সার্ভিস আইনের ওপর জনমত জরিপের কাজ চলছে।সৈয়দ আশরাফ আরও জানান, সিভিল সার্ভিস আইনের অধীন প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও বদলির নীতিমালা তৈরি করা হবে। আইনসংশ্লিষ্ট বিধি তৈরির জন্য সংস্থাপন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে।