সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে পাঁচটি অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের শিল্পীরা। ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিসহ বিভিন্ন অঞ্চলে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানগুলো। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে এসব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সংগীতশিল্পী সুবীর নন্দী ও সামিনা চৌধুরী, নৃত্যশিল্পী অনীক, স্মীত দে, তপন রহমান ও আইরীন পারভীন। বাদ্যযন্ত্রীশিল্পীদের মধ্যে আছেন চন্দন দত্ত, জাহিদ হোসেন, রিচার্ড কিশোর ও মো. মানিক।