সংযোগ বিঘ্ন...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বুধবার বিকেল সাড়ে চারটা থেকে পৌনে ছয়টা পর্যন্ত বাংলাদেশ ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন ছিল। সিঙ্গাপুরের কাছে সাবমেরিন কেবলে (সি-মি-ডব্লিউ-৪) ‘পাওয়ার রিকনফিগারেশন’-এর (বিদ্যুৎ-সংযোগ পুনর্বিন্যস্ত করা) কাজ শেষে রিপিটার পুনঃস্থাপনে এই বিঘ্ন ঘটে। বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন এ তথ্য জানান। প্রথমে দুই ঘণ্টা পূর্ব ও পশ্চিম বিশ্বের সঙ্গে পুরো সংযোগ বন্ধ ছিল। কাজ শেষেও প্রায় সোয়া ঘণ্টা ইন্টারনেট-সংযোগে বিঘ্ন ঘটে। এ সময় স্যাটেলাইটের মাধ্যমে তথ্যপ্রযুক্তির মহাসড়কে যুক্ত ছিল বাংলাদেশ। নিজস্ব প্রতিবেদক