সংলাপ সফল করার দায়-দায়িত্ব সরকারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সংলাপ সফল করার দায়-দায়িত্ব সরকারের। কারণ, বর্তমান সরকারই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে।আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘আমরা ১/১১-এর কথা ভুলিনি। ১/১১-এর সময় যে সরকার ছিল, তা কোনো তত্ত্বাবধায়ক সরকার ছিল না। সেটি ছিল সেনা-সমর্থিত সরকার। সেই সেনা-সমর্থিত সরকারের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারকে মিলালে চলবে না।’রফিকুল ইসলাম মিয়া আটক নেতাদের বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা বলে দাবি করেন। একই সঙ্গে তিনি আটক নেতাদের মুক্তির দাবি জানান।