সংলাপকে অপকৌশল মনে করে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে তা জানতে চায় প্রধান বিরোধী দল বিএনপি। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে সরকারের একটি অপকৌশল বলে মনে করে দলটি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনাকে তারা অপ্রোয়জনীয় বলে মনে করছেন।আজ বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে এ কথা জানা গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়। সংলাপ বিষয়ে রাষ্ট্রপতির চিঠি পেলেই বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে ওই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বৈঠকে খালেদা জিয়া বলেছেন, ‘গত রোববারের ঘটনা নিয়ে আর কথা বাড়ানোর প্রয়োজন নেই। এখন জুনিয়র নেতাদের গ্রেপ্তার করা হতে পারে। তাই তিনি জ্যেষ্ঠ নেতাদের মাঠে থাকতে আহ্বান জানিয়েছেন।