সংলাপগুলো পাঠ্যবইয়ের রচনা মনে হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘লীলাবতী’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নাটকে অভিনয় করছেন আরেফিন শুভ। কথা হলো তাঁর সঙ্গে।‘লীলাবতী’ নাটকের অভিজ্ঞতা বলুন।নাটকে আমার চরিত্রটি লজিং মাস্টারের। বাড়ির কর্তাব্যক্তিটি আমাকে পছন্দ করেন। তিনি আমার কাছ থেকে নানা বিষয়ে জানতে চান বা বোঝার চেষ্টা করেন। একদিন তাঁর পূর্বপুরুষ এবং পরিবার নিয়ে আমি কিছু বলেছিলাম। ওই সংলাপগুলো ছিল অনেকটা পাঠ্যবইয়ের রচনার মতো। কিংবা ইতিহাসের কোনো প্রশ্নের উত্তরও বলতে পারেন। আমার চরিত্রের সঙ্গে এমনি ধরনের অনেক সংলাপ রয়েছে। এত বড় সংলাপ বলতে আমি কিন্তু অভ্যস্ত না। এগুলো মুখস্থ করতে হয়েছে। কোথাও এতটুকু ভুল হওয়ার সুযোগ নেই। সংলাপগুলো বলার পর নিজেই অবাক হয়েছিলাম।নাটকে আপনার সাজ-পোশাক আর সংলাপ বলার ধরনটি একটু অন্য রকম।মজার ঘটনা বলি, নাটকে সাজ-পোশাক দেখে সহশিল্পীদের অনেকেই আমাকে চিনতে পারেননি। আর চেহারার মধ্যে সব সময় একটা গম্ভীর ভাব ধরে রাখতে হতো। কথার মধ্যে পাণ্ডিত্য যাতে প্রকাশ পায়, সেদিকেও খেয়াল রেখেছি। আর সংলাপ বলার সময় ময়মনসিংহের আঞ্চলিক ভাষার একটা টান থাকত। হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাস বলেই এই সবকিছু খুব সচেতনভাবে করেছি।নাটকটির কাজ কোথায় করেছিলেন?মানিকগঞ্জে। ওখানে একটানা অনেক দিন থাকতে হতো। একটা একতলা বাড়িতে মহড়া করতাম। আড্ডা দিতাম। মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত কাজ হতো। আর তখন ছিল তীব্র শীত। কিন্তু নাটকটি দেখে দর্শক তা বুঝতে পারবে না। আপনি নতুন যে ছবিতে কাজ করবেন, তার শুটিং তো আগামী মাসে শুরু হওয়ার কথা।হ্যাঁ, ওয়ারিশ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল ৯ জুলাই। কিন্তু ছবির পরিচালক সালাহউদ্দিন লাভলু প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চাইছেন না। তাই তিনি ছবির কাজ একটু পিছিয়েছেন। ছবির কাজ শুরু হবে ২০ সেপ্টেম্বর। নতুন নাটকে অভিনয়ের কী খবর?অনেক দিন হলো আমি নতুন কোনো ছবিতে কাজ করছি না। এখন যেগুলো টিভিতে দেখানো হচ্ছে, সেগুলোতে অনেক আগে কাজ করেছি। এখন আমি বেশির ভাগ সময় দিচ্ছি ব্যায়ামের পেছনে। পাশাপাশি মারপিট ও নাচের প্রশিক্ষণ নিচ্ছি।