সংলাপটি বেশ জনপ্রিয় হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক গ্র্যাজুয়েট। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল। এতে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?উত্তরায় গ্র্যাজুয়েট নাটকের শুটিং করছি। ১০৪ পর্বে ধারাবাহিকটি শেষ হচ্ছে। এখন শেষের দিকের কাজ হচ্ছে। নাটকে একটি সংলাপ আমি খুব বেশি বলি—‘এসএসসি থ্রি টাইমস। ওয়ান টাইম ইচ্ছাকৃত, টু টাইম অনিচ্ছাকৃত’। সংলাপটি কিন্তু এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। আসলে আমি তিনবার এসএসসি পরীক্ষা দিয়েছি। একবারও পাস করতে পারিনি। বোকা ও সহজ-সরল। ইংরেজি ভাষা শেখার ব্যাপারে দারুণ আগ্রহ, কিন্তু পারি না। মনে যা আসে, তা-ই বলি।এই নাটকে কাজ করতে কেমন লাগছে?বছরখানেক ধরে এই ধারাবাহিকের কাজ করছি। দর্শক এই নাটকের যতটুকু অংশ দেখছে, এর বাইরে আরও অনেক ঘটনা ঘটে। সেসব নিয়ে যদি আরেকটি ধারাবাহিক তৈরি করা যেত, তাহলে এটি গ্র্যাজুয়েট থেকে অনেক বেশি জনপ্রিয় হতো। তাহলে বুঝতেই পারছেন।চ্যানেল আইয়ের ‘চৈতা পাগল’ নাটকে সংলাপ বলতে গিয়ে নাকি আপনার সমস্যা হয়?এতটাই অসুবিধা হয় যে আমার একটা সংলাপের জন্য ১৭ বার শট বাতিল করতে হয়েছে। আসলে আমরা ঢাকার ছেলে। তাই নোয়াখালীর আঞ্চলিক ভাষা খুব পরিচিত নয়। এ কারণে প্রায়ই সমস্যা হয়।আজ তো এটিএন বাংলায় ‘আমাদের সংসার’ ধারাবাহিকটিও দেখানো হবে।হ্যাঁ, এটি পরিচালনা করছেন ইদ্রিস হায়দার। এই নাটকে আমি চারটি চরিত্রে অভিনয় করছি। একই চ্যানেলে নরেশ ভূঁইয়ার নিথুয়া পাথার নাটকটি দেখানো হচ্ছে। এখানে আমার চরিত্রটি একেবারেই অন্য রকম। যে ধরনের কাজ করি, ঠিক সে রকম নয়। চেয়ারম্যানের ছেলে। স্বভাবটা একেবারেই খারাপ।দেশের বাইরে নাকি গিয়েছিলেন?লন্ডনে গিয়েছিলাম। শুক্রবার ফিরেছি। অভিনেত্রী তানিয়া আহমেদ দ্য এ-টিম নাটক পরিচালনা করেছেন। এই নাটকে কাজ করেছি।আপনি নাকি নাটক পরিচালনাও করছেন?কোরবানির ঈদের জন্য পাঁচটি নাটক তৈরি করছি। সব কটিই লিখেছি আমি। এর মধ্যে একটির কাজ করেছি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাকিগুলো ঢাকায় করব।