সংলাপে অংশ না নেওয়ার কথা জানিয়ে ইসিকে বিএনপির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেবে না। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের কাছে চিঠিটি পৌঁছে দেন বিএনপির সহকারী দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।চিঠিতে বলা হয়, মেয়াদের শেষ সময়ে বিতর্কিত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ফলপ্রসূ হবে না।প্রসঙ্গত, বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের প্রথম নির্ধারিত দিন ছিল ১৩ জুন। অনিবার্য কারণে তা স্থগিত করে দ্বিতীয় দফায় ১৯ থেকে ২২ জুন সংলাপের দিন ধার্য করা হয়।