সংলাপের কথা ফাঁকা বুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মামলায় অন্তর্বর্তী জামিন লাভের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবার অন্য দুটি মামলায় গ্রেপ্তার দেখানো ও রিমান্ড চাওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বলেন, ‘এর মাধ্যমে নতুন করে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে সংলাপের কথা বলেছেন, তা ফাঁকা বুলি ও ভাঁওতাবাজি।’ তিনি অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানান।মির্জা ফখরুলকে নতুন করে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়ার আবেদন জানানোর পর দলের প্রতিক্রিয়া জানাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।রুহুল কবির বলেন, ‘দেশে কোনো ন্যায়বিচার নেই। দেশে শেখ হাসিনা-মার্কা গণতন্ত্র চলছে।’ তিনি বলেন, ‘এ ঘটনা শুধু দুঃখজনকই নয়, প্রধান বিরোধী দলের এই পর্যায়ের একজন নেতাকে “অপমানজনক” মামলা দিয়ে গ্রেপ্তার করা ও রিমান্ডে নেওয়ার আবেদন করার নজির নেই।’ সরকারের এই আচরণ সব ‘ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্র’ অতিক্রম করেছে বলেও তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় থাকার জন্য নির্বাহী বিভাগকে নানাভাবে কাজে লাগাচ্ছে। নিজেদের পতনের আশঙ্কায় ভীত হয়ে সরকার ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে বলে তিনি দাবি করেন।