সংশোধিত আইনের দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য সংশোধিত আইনের দুটির ধারার বৈধতা চ্যালেঞ্জ করে আজ সোমবার হাইকোর্টে রিট করা হয়েছে। সংশোধিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ২০০৯-এর ৩(১) ও ৬(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিমের পক্ষে আইনজীবী ফখরুল ইসলাম রিটটি দায়ের করেন।ফখরুল ইসলাম বলেন, ‘সংশোধনীর ৩(১) ধারায় ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীকে বিচারের আওতায় আনা হয়েছে। এটা সংবিধানের ৪৭(৩)-এর সঙ্গে সাংঘর্ষিক। কারণ, ১৯৭৩ সালের ২০ জুলাই যখন আইনটি করা হয় তখন তিন শ্রেণীর (আর্মড, ডিফেন্স ও অক্সিলারি ফোর্স) কথা উল্লেখ করা হয়েছে। এই তিন শ্রেণীকে বিচারের আওতায় আনা যাবে।’ তিনি বলেন, ‘সংশোধনীর ৬(২) অনুসারে বলা হয়েছে হাইকোর্টের বিচারকদের দুই ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে। এটা সংবিধানের ৯৪(৩) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, সুপ্রিম কোর্টের বিচারকেরা কেবল হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারকাজ করতে পারেন।’ব্যারিস্টার ফখরুল আরও বলেন, ‘আইনসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বিবাদী করে করা এই রিট আবেদনের ওপর আগামী রোববার শুনানি হতে পারে। এই দুটি বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে এর কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল জারিরও আবেদন জানানো হয়েছে।’