সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ আজ শনিবার সকালে এক সভায় দলের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করেছে। দলের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।সভায় বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর হওয়ায় শোকরানা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। পরে কার্যনির্বাহী সংসদের সভা মুলতবি করে দলের বর্ধিত সভায় যোগ দেন নেতারা। গণভবনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।