সংশোধিত দুদক আইন পুনর্বিবেচনার দাবি টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন-২০১১ পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। তারা বলছে, সংশোধিত এ আইনটি পাস হলে দুর্নীতি দমনে বর্তমান সরকারের অঙ্গীকার ব্যাহত হবে।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে টিআইবির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আইনটি সংশোধনের আগে সরকারের উচিত ছিল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা। এখনো এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার সময় আছে। তিনি আরও বলেন, দুর্নীতি দমন ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কার্যকর করা ছিল আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে অনেকবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনেক প্রত্যাশার জন্ম দিয়েছিল। সংশোধিত আইনটি প্রধানমন্ত্রীর অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এটি স্বাধীন ও কার্যকর দুদকের পরিপন্থী।