সংশোধিত সংবিধানকে ডাস্টবিনে ফেলতে হবে: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, সংশোধিত সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া নয়, ডাস্টবিনে ফেলতে হবে। আজ বৃহস্পতিবার সকালে লালবাগের জামেয়া আরাবিয়া কোরানিয়া মাদ্রাসায় দলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।গতকাল বুধবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছিলেন, ‘ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় এলে এ সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে। কেননা, এটা কোনো সংবিধান নয়, এটা আওয়ামী লীগের দলীয় ইশতেহার।’ আমিনী আজ ওই বক্তব্যের জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানান।সংবিধান থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দেওয়া, আমিনীকে গৃহবন্দী করে রাখা এবং বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদের এ আলোচনা সভা করা হয়।আমিনী শপথ করে বলেন, ‘শেখ হাসিনা সংবিধানকে আল্লাহ শূন্য করেছেন, আল্লাহও শেখ হাসিনাকে ক্ষমতা শূন্য করবেন।’ তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, ‘শেখ হাসিনা আমাকে অন্যায়ভাবে গৃহবন্দী করে রেখেছেন, আল্লাহ তুমিও শেখ হাসিনাকে সেভাবে গৃহবন্দী করো।’মুফতি আমিনী অভিযোগ করে আসছেন, পুলিশ তাঁকে বাসা ও মাদ্রাসার বাইরে যেতে দিচ্ছে না।আলোচনা সভায় মুফতি আমিনী বলেন, ‘যেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনের ঘোষণা আসবে সেদিন থেকেই লাগাতার হরতাল কর্মসূচি দেওয়া হবে।’ তিনি এ ইস্যুতে খালেদা জিয়াকে আলোচনায় না বসার আহ্বান জানিয়ে বলেন, ‘আলোচনায় বসলে এটা ভুল হবে।’আলোচনা সভায় অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি সৈয়দ মো. তৈয়ব, আবদুল করিম, মুফতি ফয়েজ উল্লাহ, নওমান মাজহারী প্রমুখ বক্তব্য দেন।