সংশোধিত সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংশোধিত সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্য সব ধর্মের সমান অধিকার থাকবে। এ ছাড়া সংশোধিত সংবিধানে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে সব সরকারি, আধাসরকারি প্রতিষ্ঠানে জাতির পিতার প্রতিকৃতি টাঙানোর বিধান রাখা হবে।আজ মঙ্গলবার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এসব কথা বলেন।আজ দুুপুরে সংসদ ভবনে সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের বৈঠকে তোফায়েল আহমদ, আবদুর রাজ্জাক, হাছান মাহমুদ ও হাসানুল হক ইনু অনুপস্থিত ছিলেন।