সংসদ অধিবেশন মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের অধিবেশন আগামী ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার আবদুল হামিদ এ মুলতবি ঘোষণা করেন।এর আগে সংসদের অষ্টম অধিবেশনের জন্য আজ পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সদস্যরা হলেন মো. ফজলে রাব্বী মিয়া, এ বি এম গোলাম মোস্তফা, মো. মজিবুল হক, আবদুল মোমেন তালুকদার ও সানজিদা খানম। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্য থেকে নামের অগ্রবর্তিতা অনুযায়ী সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।শোকপ্রস্তাব গ্রহণ: একজন সাবেক প্রতিমন্ত্রী এবং কয়েকজন সাবেক সাংসদের মৃত্যু ও গত বছরের ৮ ডিসেম্বর নরসিংদীতে ট্রেন-দুর্ঘটনা, ১৮ ডিসেম্বর সুরমা নদীতে নৌকাডুবির ঘটনা এবং ১৫ জানুয়ারি নরসিংদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানিতে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।স্পিকার আবদুল হামিদ অধিবেশনের শুরুতে এ শোকপ্রস্তাব উত্থাপন করেন। যাঁদের মৃত্যুতে এ শোকপ্রস্তাব গ্রহণ করা হয়, তাঁরা হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী আনিসুল হক চৌধুরী, সাবেক সাংসদ ও হুইপ মো. জায়েদ আলী চৌধুরী, সাবেক জাতীয় পরিষদ সদস্য আজহার উদ্দিন, সাবেক সাংসদ আবদুস ছাত্তার, এ কে এম শামসুল হুদা ও মো. রউফ।শোকপ্রস্তাবে তাঁদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। এ ছাড়া তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।এ ছাড়া তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের সাংসদ এ কে এম এ আউয়াল সাইদুর রহমান। বাসস।