সংসদ অধিবেশন শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল সোয়া তিনটায় আবার শুরু হয়েছে। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের আজকের অধিবেশনেও বিরোধী দল বিএনপি যোগ দেয়নি। এটি নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন।অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আজকের অধিবেশনে দুটি বিল উপস্থাপিত হবে। বিল দুটো হলো—অ্যামিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল-২০১০ এবং বাংলাদেশ লিগ্যাল পিটিশনারস অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) বিল-২০১০।