সংসদ বসবে ৪ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন আগামী ৪ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বসবে। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান আজ বৃহস্পতিবার সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন।স্পিকার আবদুল হামিদের একান্ত সচিব ও গণসংযোগ শাখার পরিচালক জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।সংসদ সচিবালয় সূত্র জানায়, আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। তবে এ বিষয়ে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদের ত্রয়োদশ অধিবেশন গত ৮ জুলাই শেষ হয়। প্রধান বিরোধী দল বিএনপি সর্বশেষ সংসদে যোগ দিয়েছিল গত ২৯ মার্চ ১২তম অধিবেশনে।