সংসদ লাইব্রেরির আধুনিকায়নে সুপারিশ বাস্তবায়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের লাইব্রেরি কমিটির সভায় সংসদ লাইব্রেরির উন্নয়ন ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে এ ব্যাপারে সাব-কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ ব্যাপারে কমিটি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছে।সভায় জাতীয় সংসদ লাইব্রেরি আধুনিকায়নের লক্ষ্যে সাব-কমিটি কর্তৃক গৃহীত সুপারিশমালার অগ্রগতি পর্যালোচনা এবং বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগার বিধি যুগোপযোগীকরণ সম্পর্কে আলোচনা করা হয়।কমিটির সদস্য কাজী কেরামত আলী, মো. ইসহাক হোসেন তালুকদার, মো. জাহিদ আহসান রাসেল, মাহবুব আরা বেগম ও শাম্মী আক্তার সভায় অংশগ্রহণ করেন।সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব (এফঅ্যান্ডআইএস), পরিচালক (গ্রন্থাগার ও গবেষণা) এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাসস