সংসদ লাইব্রেরির উন্নয়নে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
লাইব্রেরি কমিটির সভায় সংসদ লাইব্রেরির উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।সংসদ ভবনে আজ কমিটির সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলীর সভায় সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সংসদ লাইব্রেরির আধুনিকায়নের লক্ষ্যে সাব-কমিটির দেওয়া সুপারিশমালার অগ্রগতি পর্যালোচনা এবং ‘বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগার বিধি’ যুগোপযোগীকরণ সম্পর্কে আলোচনা করা হয়।সভায় সংসদ লাইব্রেরিতে সাংসদদের জন্য দেওয়া বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধার ব্যাপারে তাঁদের অবহিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার ও গবেষণা অধিশাখা থেকে প্রকাশিত বুলেটিনে এ-সম্পর্কিত তথ্য সংযোজনের পরামর্শ দেওয়া হয়।কমিটির সদস্য কাজী কেরামত আলী, মো. ইসহাক হোসেন তালুকদার, মো. জাহিদ আহসান রাসেল, মাহবুব আরা বেগম গিনি এবং শাম্মী আক্তার সভায় অংশ নেন। সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব (এফঅ্যান্ডআইএস), পরিচালক (গ্রন্থাগার ও গবেষণা) এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাসস|