সংসদ শুরু, যোগ দেয়নি বিরোধী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল চারটায় শুরু হয়েছে। স্পিকার আবদুল হামিদ সভায় সভাপতিত্ব করছেন। বিরোধী দল গত দুটি অধিবেশনের মত এ অধিবেশনেও যোগ দেয়নি। অধিবেশনের শুরুতেই স্পিকার অধিবেশন কক্ষে সকল সাংসদকে স্বাগত জানান। একই সঙ্গে বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানান। সংসদের এ অধিবেশন বিরতি দিয়ে ঈদের পরে আবার শুরু হবে। ঈদের আগে অধিবেশন চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। ঈদের পর ১৪ নভেম্বর অধিবেশন আবার শুরু হবে। প্রতিদিন বিকেল সোয়া চারটায় অধিবেশন বসবে।অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় সংসদের সময় এবং কার্যসূচি নির্ধারণ করা হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সভায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশ নেন।কমিটির সদস্য ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ মো. আব্দুস শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম, তোফায়েল আহমেদ, ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন এবং আব্দুল মতিন খসরু সভায় অংশ নেন।