সংসদ সচিবালয়ে জনবল বাড়ানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ সচিবালয়ের কার্যপরিধি, সংসদ টেলিভিশন চালু ও সংসদকে ই-পার্লামেন্টে পরিণত করার লক্ষ্যে জনবল বাড়ানোর ব্যাপারে সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক ও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান অংশ নেন।সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ ও সচিবালয়ের সংশি¬ষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।—বাসস