প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট-১ আসনের বিএনপিদলীয় সাংসদ মোজাহার আলী কোন ক্ষমতাবলে দায়িত্ব পালন করছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্থানীয় ভোটার এ এস এম কাউসার-উজ-জামানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি এ এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আগামী তিন সপ্তাহের মধ্যে স্পিকার, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।গত রোববার করা রিটে বলা হয়, নবম জাতীয় সংসদ নির্বাচনে মোজাহার আলী হলফনামায় সম্পদের বিবরণীর জায়গায় মিথ্যা তথ্য দিয়েছেন। এমন অভিযোগে তাঁর সদস্যপদ বাতিলযোগ্য।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন।