সংসদ হবে সব আলোচনার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, গণতন্ত্র আরও বিকশিত করতে সবাইকে আরও পরমতসহিষ্ণু হতে হবে। আর এ জন্য সংসদকে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। সরকারি ও বিরোধী দলের সাংসদদের এ জন্য এগিয়ে আসতে হবে।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর সংসদ বিতর্ক শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী, সাংসদ, সরকারি কর্মকর্তা, লেখকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি বইটির মোড়ক উন্মোচন করেন। বইটিতে ১৯৯১ সাল থেকে বিগত ২০০১ সাল পর্যন্ত সংসদে সাজেদা চৌধুরীর বিভিন্ন সময়ে দেওয়া ভাষণ সম্পাদনা করে প্রকাশিত হয়েছে।বিচারপতি হাবিবুর রহমান বলেন, এ ধরনের বই সংসদীয় গণতন্ত্রের ধারা শক্তিশালী করবে। কোনো ব্যক্তির ব্যর্থতার কারণে সংসদীয় গণতন্ত্র ত্রুটিময় হতে পারে না। সবাই মিলে এ গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। এ চর্চা অব্যাহত থাকলে দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবেই।