সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিপক্ষে আ.লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিপক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়।সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের ১৩ সদস্যের প্রতিনিধিদল বেলা সোয়া তিনটায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। কমিশন সচিবালয়ে প্রায় এক ঘণ্টা এ বৈঠক হয়।বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, ২০০৮ সালে সর্বশেষ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। মাত্র চার বছরের মাথায় আবার সীমানা পুনর্নির্ধারণের প্রয়োজন নেই। এমন হলে মামলা হতে পারে। ১০ বছর সময় নিয়ে ২০১৮ সালে সীমানা পুনর্নির্ধারণ করার জন্য দলের পক্ষ থেকে সুপারিশ করা হয়।প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদসহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।