সংসদীয় প্রতিনিধিদল নিয়ে স্পিকার অস্ট্রেলিয়া গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পিকার আবদুল হামিদের নেতৃত্বে ১৬ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল অস্ট্রেলিয়া গেছে। আজ রোববার ভোরে এ প্রতিনিধিদল সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করে।সপ্তাহব্যাপী সফরকালে স্পিকারের নেতৃত্বে এ প্রতিনিধিদল অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের কার্যক্রম প্রত্যক্ষ করা ছাড়াও দুই দেশের স্পিকার এবং সাংসদ পর্যায়ে বৈঠক করবে। এ ছাড়া উভয় দেশের সংসদের কমিটি কার্যক্রম সম্পর্কে অবহিত হবে। ২৮ ফেব্রুয়ারি প্রতিনিধিদল ঢাকায় ফিরবে।এ প্রতিনিধিদলের সদস্যরা হলেন সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী, আতিউর রহমান, জিল্লুল হাকিম, এ বি এম ফজলে করিম চৌধুরী, আফজাল হোসেন, এ বি এম আশরাফ উদ্দিন, ইউএনডিপির কারিগরি উপদেষ্টা ওয়ারেন কাহিল, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী ও যুগ্ম সচিব সম্পদ বড়ুয়া এবং সংসদ ও ইউএনডিপির কর্মকর্তারা।