সংসদে অশালীন বক্তব্যের জন্য সাময়িক বহিষ্কার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে অশালীন ভাষায় বক্তব্য দানকারীদের বিরুদ্ধে কার্যপ্রণালী বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে সাময়িক বহিষ্কারের দাবি জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘সংসদে এ ধরনের বক্তব্যের কারণে গণতন্ত্র হুমকির সম্মুখীন হচ্ছে। মানুষের মাঝে সংসদীয় গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা সৃষ্টি হচ্ছে।’ বিএনপি বিশেষ উদ্দেশ্য নিয়ে সংসদে এসেছে বলে তিনি মন্তব্য করেন।সাগর-রুনি হত্যাকারীদের ধরতে এত সময় লাগছে কেন, প্রশ্ন করে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের অপসারণের দাবি জানান মোহাম্মদ নাসিম।