সংসদে এবার গণপূর্ত প্রতিমন্ত্রী প্রশ্নবানে বিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান জানিয়েছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক মন্ত্রী-সাংসদসহ ৫৫ ব্যক্তি বনানীতে সরকারি প্লট নিয়েছেন। এঁদের মধ্যে যাঁরা মিথ্যা হলফনামা দিয়েছেন বা যাঁরা ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও নতুন করে প্লট বরাদ্দ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সংসদীয় উপকমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। বিগত সরকারের সময় নিয়ম-বহির্ভূতভাবে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নাজমা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এসব কথা বলেন।এ সময় ডেপুটি স্পিকার শওকত আলীসহ বেশ কয়েকজন সাংসদ মান্নান খানকে প্রশ্নবানে বিদ্ধ করেন। নাজমা আক্তার, ফজলে রাব্বি মিয়া ও এ কে এম রহমত উল্লাহ বলেন, তিন বছরে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? জবাবে মান্নান খান বলেন, যেহেতু বিষয়টি তদন্তের জন্য সংসদীয় উপকমিটি গঠন হয়েছে, তাই আগেই মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে পূর্ত প্রতিমন্ত্রী জানান, ঢাকা মহানগরে রাজউকের অনুমোদন-বহির্ভূত ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন চিহ্নিত করা হয়েছে। এসব ভবনের তালিকা সিটি করপোরেশনে পাঠানো হয়েছে।এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে মান্নান খান বলেন, ‘রাজউকের আওতাধীন এলাকায় আইন লঙ্ঘন করে বেসরকারি হাউজিং প্রকল্পের বিজ্ঞাপন প্রচার করায় ২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।