সংসদে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল ২০১০ সংসদে পাস হয়েছে। এ বিল পাস হওয়ার মধ্য দিয়ে তেজগাও টেক্সটাইল ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলো। আজ রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিলটি সংসদে উত্থাপন করেন। এ বিলের বিধান অনুযায়ী টেক্সটাইল কলেজ বা ইনস্টিটিউটগুলো পর্যায়ক্রমে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে পারবে।এদিকে সংসদে বিদু্য্যৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল ২০১০ উত্থাপিত হয়েছে। আজ বিদু্্যৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক বিলটি উত্থাপন করেন। নিরবচ্ছিন্নভাবে বিদু্্যৎ ও জ্বালানি সরবরাহ এবং প্রয়োজনে বিদু্্যৎ আমদানি নিশ্চিত করতে বিলটি প্রস্তুত করা হয়েছে। বিলটি দুই দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে পাঠানোর জন্য সংশি্লষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।