সংসদে প্রশাসনিক ট্রাইব্যুনাল (সংশোধন) বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে আজ বুধবার প্রশাসনিক ট্রাইব্যুনাল (সংশোধন) বিল-২০১১ পাস করা হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি পাসের প্রস্তাব করেন।বিলে প্রশাসনিক ট্রাইব্যুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ যেকোনো দুজন সদস্যের উপস্থিতিতে সংশ্লিষ্ট যেকোনো মামলার শুনানি গ্রহণ ও রায় দিতে পারবেন বলে বিধান করা হয়। প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন-১৯৮০ অনুযায়ী ট্রাইব্যুনালের রায় দেওয়ার ক্ষেত্রে চেয়ারম্যানসহ তিনজন সদস্যই উপস্থিত থাকার বিধান রয়েছে। পাশাপাশি এই আইনে একজন সদস্যের অনুপস্থিতিতে অন্য দুজন সদস্য শুধু সংশ্লিষ্ট যেকোনো মামলায় শুনানি গ্রহণ করতে পারেন। ফলে প্রশাসনিক ট্রাইব্যুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে মামলাজটের সৃষ্টি হচ্ছে। বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন বিধান করে এই বিল পাস করা হয়েছে।এ ছাড়া বিলে কোম্পানি আইন ১৯৯৪-এর অধীন সোনালী, অগ্রণী, জনতা ব্যাংক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হওয়ায় এবং বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড হিসেবে নিবন্ধিত করায় সংশ্লিষ্ট আইনে উল্লিখিত সিডিউলের সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।বিলে অর্থলগ্নি প্রতিষ্ঠানের মতো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অধ্যাদেশ ১৯৮৬-এর অধীনে প্রতিষ্ঠিত ব্যাংক ও প্রবাসীকল্যাণ ব্যাংককে সিডিউলের অন্তর্ভুক্ত করার বিধান করা হয়েছে।বিএনপির এ এম মাহবুব উদ্দিন খোকন, জয়নাল আবদিন, নাজিম উদ্দিন আহমেদ, মো. আবুল খায়ের, শহীদ উদ্দিন চৌধুরী ও নজরুল ইসলাম বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনেন। পরে কণ্ঠ ভোটে প্রস্তাবগুলো নাকচ করা হয়। বাসস।