সংসদে ফেরার কথা ভাবছে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধী দল বিএনপি জাতীয় সংসদে ফিরে যাওয়ার ব্যাপারে সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিএনপির নেতা মওদুদ আহমদ বলেন, আন্দোলনের অংশ হিসেবে তাঁরা সংসদে ফেরার কথা ভাবছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রচারিত ওই প্রতিবেদনে মওদুদ আহমদ বলেন, ২৮ নভেম্বর দলের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। যত দিন পর্যন্ত সরকার সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেবে না, ততদিন পর্যন্ত আন্দোলনের কর্মসূচি চলবে।