সংসদে বাজেট পাস
প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতেই জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০১২-১৩ অর্থবছরের বাজেট পাস হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে চলতি অর্থবছরে এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এই বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৫৫ হাজার কোটি টাকা। আর সব মিলিয়ে অনুন্নয়ন ব্যয়ের পরিমাণ এক লাখ ১১ হাজার ৬৭৫ কোটি টাকা। তবে এর বাইরে খাদ্য হিসাব, নিট ঋণ ও অগ্রিম পরিশোধ, এডিপিতে রাজস্ব বাজেট থেকে অর্থায়ন এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ হাজার ৬৩ কোটি টাকা।নির্দিষ্টকরণ বিল পাস আগামী অর্থবছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে মোট দুই লাখ ৮৩ হাজার ৫৯৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকার নির্দিষ্টকরণ বিল জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। এর মধ্যে সাংসদদের ভোটে গৃহীত অর্থের পরিমাণ এক লাখ ৭৮ হাজার ৮৭০ কোটি ১৪ লাখ ২৬ হাজার টাকা এবং সংযুক্ত তহবিলের ওপর দায় এক লাখ চার হাজার ৭২৯ কোটি ৫১ লাখ ২৪ হাজার টাকা।সংযুক্ত তহবিলের দায়ের মধ্যে ট্রেজারি বিলের দায় পরিশোধ, হাইকোর্টের বিচারপতি ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককের বেতন ইত্যাদি দায় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, মোট বাজেট ব্যয়ের মধ্যে বৈদেশিক অনুদান রয়েছে। সেই অনুদান বাদ দিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে নির্দিষ্টকরণ অর্থ মঞ্জুরের জন্য সংসদে পাস করা হয়েছে।মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবআগামী বছরের বাজেটের ওপর সংসদে উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ খাতের ৫৬টি মঞ্জুরি দাবির বিপরীতে ১৫জন সাংসদের ৮১১টি বিভিন্ন ধরনের ছাঁটাই প্রস্তাব আসে। কিন্তু বিরোধী দল সংসদে না থাকায় তা আলোচনা হয়নি, কণ্ঠভোটে বাতিল হয়। কেবল আটটি ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। সেগুলোও কণ্ঠভোটে বাতিল করা হয়।৮১১টি বিভিন্ন ধরনের ছাঁটাই প্রস্তাবে মন্ত্রণালয় ও বিভাগ খাতে ব্যয় হ্রাস করে সিংহভাগ ক্ষেত্রে মাত্র এক টাকা বরাদ্দ দেওয়া, প্রতীক ছাঁটাই প্রস্তাবে ১০০ হ্রাস করা, মিতব্যয় ছাঁটাই প্রস্তাবে এক হাজার টাকা হ্রাস করার প্রস্তাব করা হয়।বাজেটের অঙ্কআগামী অর্থবছরের জন্য পাস হওয়া বাজেট ব্যয় এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে এক লাখ ৩৯ হাজার ৬৭০ কোটি টাকা এবং বৈদেশিক অনুদান প্রাপ্তির আশা করা হচ্ছে ছয় হাজার ৪৪ কোটি টাকা। ঘাটতি ৪৬ হাজার ২৪ কোটি টাকার দেশি-বিদেশি ঋণ করবে সরকার। এই ঋণের মধ্যে অভ্যন্তরীণ খাত থেকেই সরকার ঋণ করতে চায় ৩৩ হাজার ৪৮৪ কোটি টাকা। যার মধ্যে ব্যাংক খাত থেকে নেওয়া হবে ২৩ হাজার কোটি টাকা। বাকি ১০ হাজার ৪৮৪ কোটি টাকা নেওয়া হবে মূলত সঞ্চয়পত্রের মাধ্যমে। আর বৈদেশিক নিট ঋণ ধরা হয়েছে ১২ হাজার ৫৪০ কোটি টাকা।