সংসদে বিল পাস, বিরোধী দলের আপত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট বিল ২০১৩’ পাস হয়েছে। বিলটি পাসের আগে বিরোধী দলের সাংসদেরা তীব্র আপত্তি জানান। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। তথ্যমন্ত্রী ও সাংসদ হাসানুল হক ইনু বিলটি উপস্থাপন করেন। বিলটি পাসের আগে বিরোধী দলের সাংসদ মাহবুব উদ্দিন খোকন, জাফরুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বিরোধিতা করেন। তাঁরা বিলটির ১ থেকে ২১ দফায় সংশোধনী আনার প্রস্তাব করেন। তবে কণ্ঠভোটে সে প্রস্তাব নাকচ হয়ে যায়।