সংসদে যাব, দেখি কী উত্তর দেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংসদে যাওয়ার ব্যাপারে আগামী রোববার সিদ্ধান্ত নেবে বিএনপি। তিনি বলেন, ‘সংসদে আমরা যাব, কথা বলব। দেখি আপনারা কী উত্তর দেন।’ আজ শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে জয়নুল আবদিন জানান, ১৮ মার্চ জাতীয় সংসদে বিরোধী দলের নেতার কক্ষে বৈঠক হবে। ওই বৈঠকে খালেদা জিয়া সংসদে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বলে তিনি জানান। সংসদের চলতি অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল উপস্থাপনের জন্য সরকারি দলের প্রতি তিনি আহ্বান জানান।