সংসদে যোগ দিচ্ছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপি সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধীদলীয় নেত্রী বেগম খলেদা জিয়া সভায় সভাপতিত্ব করেন। তবে আজ তাঁরা অধিবেশনে যোগ দেননি।সভায় বিএনপি ছাড়া শরিক দল জামায়াতে ইসলামী এবং বিজেপির সাংসদেরা উপস্থিত ছিলেন। নবম সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন অর্থাত্ গত বছরের ৭ এপ্রিল তাঁরা সর্বশেষ সংসদে যোগ দেন। অধিবেশন কক্ষের সামনের সারিতে আসন বৃদ্ধির দাবিতে তাঁরা সংসদ বর্জন শুরু করেন। প্রায় ১০ মাস পর আজ তাঁরা সংসদীয় দলের সভা করে সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।বৈঠক শেষে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন জানান, বিরোধী দল সংসদে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই তারা সংসদে ফিরবে।