সংসদে যোগ দিন, হরতাল দেবেন না: কামরুল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপির উদ্দেশে বলেছেন, ‘হরতাল-নৈরাজ্য প্রত্যাহার করে আগামী ২১ এপ্রিল সংসদে যোগ দিন। আপনাদের দাবি থাকলে সেখানে পেশ করুন। দয়া করে হরতাল দেবেন না।’আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী-সমর্থক জোট আয়োজিত হরতালবিরোধী এই সমাবেশে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।কামরুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষা পিছিয়ে পড়ায় কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে। আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন।আইন প্রতিমন্ত্রী বলেন, হরতাল কোনো সমাধান দিতে পারে না। তারা হরতালে নৈরাজ্য সৃষ্টি করে আবারও একটি ১/১১ সৃষ্টির পাঁয়তারা করছে। বিএনপি-জামায়াত মিলে আরেকটি ধর্মান্ধ গোষ্ঠীকে রাস্তায় নামিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। তাতে সমর্থন দিচ্ছে কয়েকটি মিডিয়া। তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তাদের বিচারের আওতায় আনা হবে।বিএনপির উদ্দেশে কামরুল বলেন, জামায়াতকে পরিহার করুন, সংলাপে বসুন। আলোচনার মাধ্যমেই এ সংকটের সমাধান সম্ভব।সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, সভাপতিত্ব করেন সম্মিলিত আওয়ামী-সমর্থক জোটের সভাপতি আবদুল হক প্রমুখ।সমাবেশ শেষে একটি হরতালবিরোধী মিছিল শুরু হয়। আওয়ামী-যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ পৃথকভাবে মিছিল বের করে। এসব মিছিল রাজধানীর জিরোপয়েন্ট থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতা-কর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে আসেন।