সংসদে শিশুদের জন্য আলাদা গ্যালারি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখতে শিশুদের জন্য আলাদা গ্যালারি নির্মাণ করা হচ্ছে। শিশুরা যাতে সংসদীয় রীতিনীতির সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।আজ সোমবার সংসদের শপথকক্ষে এই কথা বলেছেন স্পিকার আবদুল হামিদ। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে কমনওয়েলথ দিবস ২০১২ উপলক্ষে আয়োজিত শিশুদের উন্মুক্ত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সংসদের সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্পিকার বলেন, বর্তমানে ১২ বছরের কম বয়সী শিশুদের সংসদ অধিবেশন দেখার সুযোগ নেই। কিন্তু শিশুবয়স থেকে তারা যাতে সংসদীয় কার্যক্রমের সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারে, সে জন্য অধিবেশন দেখার সুযোগ থাকা বাঞ্ছনীয়।শিশুদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, যেকোনো পুরস্কারই হচ্ছে কাজের স্বীকৃতি। কিন্তু পুরস্কার পেয়ে আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না। ভবিষ্যতে আরও বড় সৃষ্টির জন্য নিজেকে আত্মনিয়োগ করতে হবে।অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সংসদকে কার্যকর করতে হবে।সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হুইপ মুজিবুল হক ও সাগুফতা ইয়াসমিন।