সংসদে শুধু ব্যর্থতার কথা শুনছি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারের দুই-একটি ব্যর্থতার জন্য শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়ার অর্থ হয় না। মন্ত্রণালয়গুলোর দু-একটি ব্যর্থতার পাশাপাশি সফলতাও কম নয়। কিন্তু কয়েক দিন ধরেই সংসদে শুধু ব্যর্থতা, ব্যর্থতার কথা শুনছি।’আজ বুধবার জাতীয় সংসদ ভবনে জাসদের সাংসদ হাসানুল হক ইনুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে আজ বেলা দুইটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘৪০ বছর পর চাইলেই আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না। সময় ও যুগের সঙ্গে সংগতি রেখেই সরকার মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে কাজ করে যাচ্ছে। কিছু ব্যর্থতা নিশ্চয়ই আছে। কিন্তু ব্যর্থ, ব্যর্থ বলে সব শেষ করে দিলে যেটুকু অর্জন আছে, তাও থাকবে না।’১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ১৫ আগস্টের ঘটনা ঘটালেও ব্যবহার করেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। পরে তারা বুঝতে পেরেছে, ‘কী হারালাম?’ ১৫ আগস্টের ঘটনায় মুষ্টিমেয় কিছু লোক লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে সারা দেশ।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গত কয়েক দিনে সংসদের কার্য বিবরণীতেও দেখলাম শুধু ব্যর্থ, ব্যর্থ—এসব কথা। কিন্তু এ দু-একটি ব্যর্থতার বাইরে যে অনেক সফলতাও আছে, সে কথা বলতে কেন যেন কার্পণ্য অনেকেরই।’৭৮ লাখ শিক্ষার্থীকে বৃত্তিএক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের ৭৮ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। দারিদ্র্যের হার অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের এসব শিক্ষার্থী ১০০ থেকে ১২৫ টাকা হারে বৃত্তি পাবে।আরেক এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, অটিজম মোকাবিলায় সরকার এরই মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। অটিজমের বাইরে বিভিন্ন নিউরো ডেভেলপমেন্ট রোগীর ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হয়েছে। অটিজম সম্পর্কে কাজ করার জন্য এরই মধ্যে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ছয় কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে অটিজম শিশুদের জন্য কাজ করলে সহায়তা দেওয়া হবে।