সংসদের অধিবেশন আজ রাতে শেষ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চলতি অধিবেশন আজ বৃহস্পতিবার রাতে শেষ হচ্ছে। পাঁচ দিনের সংক্ষিপ্ততম এ অধিবেশনে চারটি আইন পাস হয়েছে। এ অধিবেশনে জাতীয় শিক্ষানীতি নিয়ে সাধারণ আলোচনা শেষে সংসদ তা গ্রহণ করে। এ ছাড়া প্রধানমন্ত্রী রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আলোচনা করা হয়। সবশেষে আজ পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপন নিয়ে সাধারণ আলোচনা হবে বলে জানা গেছে।অধিবেশনের শেষ দিনে আজ বিকেল তিনটায় সংসদ অধিবেশন শুরু হয়। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে শুরুতেই যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন নরসিংদীর ট্রেন দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেন।