সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার ইঙ্গিত দিল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার িনজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়নাল আবদীন ফারুক সংসদীয় দলের সভা ডাকার কথাও জানান।তিনি বলেন, ‘আমরা সংসদে কথা বলতে চাই। এরই মধ্যে আমাদের নেত্রী আমাদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছেন। আমরা আশা করি অচিরেই, অর্থাত্ দুই-এক দিনের মধ্যেই আমাদের নেত্রীর নির্দেশে সংসদীয় দলের সভা ডাকা হবে। আমরা সংসদে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের কাছে দলের চেয়ে দেশ বড়। আমাদের নেত্রী সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক হতেও পারেন।’ তবে জয়নাল আবদীন অভিযোগ করেন, সংসদে যাওয়ার জন্য আমাদের নেত্রী সহকর্মীদের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন, সেই মুহূর্তেই আবার গত বুধবার দিবাগত গভীর রাতে আমাদের নেত্রীর বাসভবনে আরেকবার পুলিশ পাঠিয়ে তাঁকে অপমান করা হয়েছে ।