সংসদের দশম অধিবেশন হবে চার কার্যদিবসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের দশম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়েছে। স্পিকার আবদুল হামিদ সভায় সভাপতিত্ব করছেন। সংসদের এ অধিবেশন শেষ হবে ২৫ আগস্ট।বিরোধী দল অধিবেশনে যোগ দেয়নি। অধিবেশনের শুরুতেই স্পিকার অধিবেশন কক্ষে সব সাংসদকে স্বাগত জানান। একই সঙ্গে বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানান। অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় সংসদের সময় এবং কার্যসূচি নির্ধারণ করা হয়। এ অধিবেশন হবে মাত্র চার কার্যদিবসের।