সংসদের বাজেট অধিবেশন শুরু ২২ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ মে রোববার বিকেল চারটায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। এটি নবম জাতীয় সংসদের নবম ও তৃতীয় বাজেট অধিবেশন। সংসদের এ অধিবেশনে ২০১১-১২ অর্থবছরের বাজেট পাস ছাড়াও সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপিত হবে। এ অধিবেশনে সংবিধানের ১৫তম সংশোধনীটিও পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।বাজেট অধিবেশন সাধারণত জুন মাসে শুরু হলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এবার একটু আগেই রাষ্ট্রপতি অধিবেশন ডেকেছেন বলে জানা গেছে। সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুসারে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের শুরুর মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকতে পারে না। বর্তমান সংসদে অষ্টম অধিবেশন শেষ হয়েছিল গত ২৪ মার্চ।