সংসদের মতো আদালতও মূল্যহীন: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, জাতীয় সংসদ যেমন মূল্যহীন, তেমনি আদালতও মূল্যহীন হয়ে পড়েছে। বিরোধী দলের রাজনীতি ধ্বংস করতেই বিএনপিপন্থী আইনজীবীদের ওপর সরকার নির্যাতন চালাচ্ছে।আজ শনিবার সাংসদ সৈয়দা আশিফা আশরাফি পাপিয়ার মুক্তির দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে বিএনপির মানববন্ধনে মওদুদ আহমদ এ কথা বলেন।এদিকে বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবদিক দিয়ে ব্যর্থ সরকার স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। আন্দোলন ও সংগ্রাম করে এদের প্রতিরোধ করতে হবে।আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল এসব কথা বলেন।