সংসদের শরত্কালীন অধিবেশন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের শরত্কালীন অধিবেশন আজ বুধবার রাতে শেষ হয়েছে। ১১ কার্যদিবসের এই অধিবেশনে যোগ দেননি বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলের সদস্যরা। এ নিয়ে টানা ৪৩ দিনের মতো সংসদের বাইরে থাকলেন তাঁরা। এ অধিবেশনের মতো দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনেও একটি বারের জন্য সংসদে আসেননি তাঁরা। বাজেট অধিবেশনের শুরুর দিন (২ জুন) তাঁরা সর্বশেষ সংসদে যোগ দেন। এ অধিবেশন শেষে বর্তমান সংসদের ছয়টি অধিবেশনে ১৬৯ কার্যদিবসে বিরোধীদলীয় সাংসদদের গড় উপস্থিতি মাত্র ৪৬ দিন। আর এ সময়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সংসদে গেছেন মাত্র পাঁচ দিন। গত ২০ সেপ্টেম্বর শুরু হওয়া এ অধিবেশনে ১৩টি আইন পাস হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিল-২০১০, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিল-২০১০, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০১০, স্থানীয় সরকার (ইউনিয়ন) (সংশোধন) বিল-২০১০, প্রবাসী কল্যাণ বিল-২০১০ ইত্যাদি।১১ কার্যদিবসের এ অধিবেশনের শেষ দিনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে সাফল্যের জন্য পদক পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।